সন্ত্রাসবাদের অভিযোগে হিথ্রো বিমান বন্দর থেকে পূর্ব লন্ডনের যুবক আটক

1275

ওয়ানবাংলানিউজ: তুরস্ক থেকে ফেরার পথে হিথ্রো বিমান বন্দর থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। সে পূর্ব লন্ডনের বাসিন্দা। ২৬ বছর বয়সী মামুন রশিদের বিরুদ্ধে ২০০৬ সালের সন্ত্রাসবাদ আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ।
পুলিশ জানায় গত বৃহস্পতিবার তুরস্ক থেকে একটি ফ্লাইটে করে লন্ডনে আসছিলো অভিযুক্ত রশিদ। বিমান হিথ্রো পৌছা মাত্রই তাকে আটক করে পুলিশ। তাকে আজ সোমবার কোর্টে তুলার কথা রয়েছে।