ওয়ানবাংলানিউজ: ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন মৌলভীবাজার (সিপিএএম ইউকে) এর আয়োজনে ৮ টি দলের অংশ গ্রহণে ২৯ ম্যাচের লড়াই শেষে গত ১লা সেপ্টেম্বর মঙ্গলবার পোর্টসমাউথ এর হার্বার ক্রিকেট গ্রাউন্ডে জমকালো ফাইনালের মধ্য দিয়ে পরিসমাপ্তি হল সিপিএম ইউকে ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ সিজন ৫ এর ফাইনাল খেলা।
মৌলভীবাজার লিজেন্ড বনাম এম সি সি লন্ডন এর মধ্যে প্রতিদ্ধন্ধিতাপূর্ণ ফাইনালে এম সি সি লন্ডনকে ৮ উইকেটে পরাজিত করে মৌলভীবাজার লিজেন্ডস চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ।
ফাইনাল এ ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন সৈয়দ করিম রুমেল।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি ৬ টি দল ছিল – কার্ডিফ চ্যালেঞ্জার্স, আর কে চ্যালেঞ্জার্স, কিংস অফ নর্থ লন্ডন, বোম্বাস্টিক বোলস এসেক্স, আনবিটেন ইলেভেন বার্মিংহাম এবং পোর্টসমাউথ রয়ালস।
মৌলভীবাজার এর ইউকে প্রবাসী বিভিন্ন এলাকার প্রতিভাবান খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনাল খেলা শেষে সিপিএএম ইউকে এর আমন্ত্রনে পোর্টসমাউথ এর একটি স্থানীয় রেস্তোঁরায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের ও ডিনার পার্টির আয়োজন করা হয়।

সি পি এ এম ইউকের সাধারণ সম্পাদক সৈয়দ এলাহী পাপলুর উপস্থাপনায় পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন সি পি এ এম ইউকের সভাপতি রেদওয়ান আহমেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন পোর্টসমাউথ এর সভাপতি মসুদ আহমেদ, বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী তাহির আহমেদ, মুক্তিযাদ্ধা শেখ ফরমুজ আলী, মুরাদ আহমেদ সাবেক আহবায়ক সিপিএম ইউকে, আবদুস সালাম সাবেক সভাপতি সিপিএম ইউকে, বিশিষ্ট ব্যবসায়ী ছালেহ আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য মঞ্জুর মোর্শেদ, আকলাছুল মুমিন, নিজাম আহমেদ, সহ সভাপতি নোমান আহমেদ দুয়েল, ও তুহেল খান, সহ সাধারণ সম্পাদক সৈয়দ করিম ছায়েম, ওরগানাইজিং এন্ড ডেভলাপমেন্ট সেক্রেটারী সৈয়দ করিম রুমেল, ট্রেজারার এ বি জুনেদ, সহ ট্রেজারার মিশকাত সাইদ, পোর্টসমাউথ ইভেন্ট কো-অডিনেটর সৈয়দ করিম টিপুু , লন্ডন ইভেন্ট কো-অডিনেটর আব্দুল আলিম, কার্ডিফ ইভেন্ট কো-অডিনেটর জীবন আল-আমিন, এক্জিকিউটিভ মেম্বার সাব্বির আহমেদ ফয়েজ , হুমাইউন রশিদ, সিপার আহমেদ, কাইয়ুম খান, মৌলভীবাজার লিজেন্ড এর সত্তাধিকারী সাইফুল ইসলাম শিপু , সিনিয়র সদস্য আব্দুল কাইয়ুম ফয়সল ও মোবিন চৌধুরী সহ অনেকেই।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সি পি এ এম ইউকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করে, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সহ ২৮ টি লীগ খেলার ম্যান অব দ্য ম্যাচ এবং মৌলভীবাজার লিজেন্ডস এর খেলোয়ার সৈয়দ করিম রুমেল তার ব্যটিং-বোলিং অল রাউন্ডিং নৈপুন্যের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইমরান হোসেন সেরা ব্যাটসম্যান ও সেরা উইকেট কিপার এবং মো: নজরুল ইসলাম সেরা বোলার নির্বাচিত হন। বিজয়ী ও রানার-আপ দলকে ও খেলোয়াড়দের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও মৌলভীবাজারের জেলার ক্রিকেট উন্নয়নে অনন্য অবদানের জন্য জনাব আব্দুল মুকিত চৌধুরীকে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সি পি এ এম ইউকের সভাপতি রেদওয়ান আহমেদ বলেন- মৌলভীবাজারের প্রত্যন্ত অঞ্চলের ইউকে প্রবাসীদেড় জন্য আমাদের এই অসামান্য আয়োজনে যারা সহযোগিতা করেছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ, এবং সামনের বছরগুলোতে আরো বৃহৎ আকারে আমাদের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
প্রধান অতিথি জনাব মসুদ আহমেদ বলেন, সি পি এ এম ইউকের এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আমাদের প্রবাসী মৌলভীবাজারিদের একটি প্লাটফর্মে এনে খেলার মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করার এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই।
সাবেক সিপিএএম ইউকে আহবায়ক মুরাদ আহমেদ বলেন- ধন্যবাদ জানাচ্ছি সিপিএএম ইউকে পরিচালনা কমিটির সদস্য সকল সদস্যবৃন্দকে যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই টুর্নামেন্টটি অত্যন্ত সফল এবং সার্থকভাবে শেষ হয়েছে। ভালোবাসায় আগলে রাখবেন আমাদের সকলের প্রাণের প্রিয় সংগঠন সিপিএএম ইউকেকে, এগিয়ে যাক সিপিএএম ইউকে সকলের সহযোগিতায়।
সাবেক সভাপতি আবদুস সালাম বলেন- আমি ধন্যবাদ জানাচ্ছি সকল স্পন্সরদের যারা বিগত বছরগুলোতে এবং বর্তমান এই কঠিন দুর্যোগ সময়েও সি পি এ এম ইউকেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে এই টুর্নামেন্টটি অত্যন্ত সফল এবং সার্থকভাবে শেষ হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী ও স্পন্সর ইকবাল মিয়া বলেন- ব্রিটেনের প্রবাসীদের সবচেয়ে বরো ক্রিড়া সংগঠন সিপিএম ইউকে এর পাশে থাকতে পেরে আমি গর্বিত, আমি সিপিএএম ইউকের উত্তর উত্তর সাফল্য কামনা করি।
ক্রীড়া প্রতিবেদকের সাথে কথা বলেন সিপিএএম ইউকে এর সাধারণ সম্পাদক সৈয়দ এলাহী পাপ্পু তিনি বলেন- আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় সফল ভাবে সম্পূর্ণ করতে পেরেছি এই বিশাল টুর্নামেন্ট এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সকল স্পন্সরদের প্রতি। ধন্যবাদ জানাই সিপিএম ইউকের প্রাণ সকল সদস্যদের ও শুভানুধ্যায়ীদের যাদের প্রাণবন্ত উপস্থিতি আমাদের এই টুর্নামেন্টকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
তিনি আরও বলেন “সিপিএএম ইউকে ম্যানেজিং কমিটির অক্লান্ত পরিশ্রমই আমাদের টুর্নামেন্টের সফলতার কেন্দ্রবিন্দু”















