মার্কিন নারী জেনিফারের দাবি, বরিস জনসন তার সাথে প্রেমে প্রতারণা করেছেন

444

আন্তর্জাতিক ডেস্ক: বিট্রিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার মার্কিন প্রেমিকার সঙ্গে একসময় প্রতারণা করছেন বলে অভিযোগ করেছেন মার্কিন নারী জেনিফার আরকারি । গত রোববার রাতে ‘আইটিভিকে’ দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। দ্য ওয়াল সোমবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। বরিস জনসন ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত লন্ডনের মেয়র ছিলেন।

‘আইটিভির’ ও দ্য ওয়ালের রিপোর্টে বলা হয়, তখন জেনিফার ও জনসনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক টিকেছিল চার বছর। সেটারই প্রসঙ্গ টেনে দ্য ওয়াল ও জি নিউজ জানায়, জেনিফার আরকারির বিরুদ্ধে অবশ্য উল্টো অভিযোগও রয়েছে। জেনিফার ব্যক্তিগত সম্পর্ক থাকায় লন্ডনের মেয়র থাকাকালে বরিস জনসনের কাছ থেকে অনেক অনৈতিক সুবিধা আদায় করেছেন।

এ বিষয়ে নিজের বক্তব্য জানাতে রোববার ‘আইটিভির’ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে জেনিফার আরকারি বলেন, ‘মিস্টার বরিস জনসন, তুমি আমাকে অবহেলা করছ। কেন আমার প্রতি তোমার এত অবজ্ঞা সেটা আমি জানি না। আমি শুধু বলতে চাই, আমার হৃদয় ভেঙে দিয়েছ তুমি। আমার প্রেমের সঙ্গে প্রতারণা করেছ। তুমি ভীষণ কৌশলী ও সম্মোহন করার ক্ষমতা রাখো বলেই আমি বুঝতে পারিনি। কিন্তু তুমি আমার প্রেমকে কতোভাবেই ব্যবহার করেছ। আমি তোমার কাছ থেকে বেশি সুবিধা নিয়েছি বললে পরবর্তী সময়ে এ বিষয়েও মুখ খুলবো। কারণ আমি তোমার কাছ থেকে কিছুই চাই নি। তোমাকেই চেয়েছিলাম।’ এ দিকে জেনিফারের সঙ্গে সম্পর্কের বিষয়ে বরিস জনসনের মন্তব্য করেছেন, ‘স্বার্থ সংঘাতের তদন্ত হতে পারে এমন কোনো সম্পর্ক আমাদের মধ্যে ছিল না।’