হঠাৎ দুদকে সাকিব আল হাসান

339

খেলাধুলা ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গেছেন আইসিসি থেকে সদ্য নিষেধাজ্ঞা পাওয়া ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ সকাল ১০টার দিকে সেখানে যান। পরে ১১টা ৪৫ মিনিটের দিকে কার্যালয় থেকে বের হয়ে যান বাংলাদেশ ক্রিকেট দলের দুই ফরম্যাটের সাবেক এই অধিনায়ক।

তবে দুদকে এসে কোন মিডিয়ার সঙ্গে কথা না বলেই ভেতরে প্রবেশ করেন তিনি। ঠিক কি কারণে সাকিব দুদকে এসেছেন তা এখনো নিশ্চিত জানা যায়নি।

জানা যায়, সাকিব আল হাসান দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সে হিসেবে তিনি মাঝে মাঝেই দুদক কার্যালয়ে যান।