‘সৌদি যুবরাজের সঙ্গে দৌহিক সম্পর্ক নয় বরং বন্ধুত্বের সম্পর্ক আছে’

802

ঢাকা সংবাদদাতা: মেয়ের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন মার্কিন অভিনেত্রী লিন্ডসে লোহানের বাবা। সম্প্রতি লোহান ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) মধ্যে প্রেমের সম্পর্ক থাকার গুঞ্জন ওঠেছে। বেশ কয়েকটি ট্যাবলেয়ড পত্রিকায় এমন খবর প্রকাশ পাওয়ার পর গুঞ্জনটির বিরুদ্ধে মুখ খুলেছেন লোহানের বাবা ও মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব মাইক্যাল লোহান। তিনি বলেছেন, সৌদি যুবরাজ্যের সঙ্গে লোহানের সম্পর্ক প্রেম বা দৌহিক সম্পর্ক নয় বরং শ্রদ্ধার সম্পর্ক। তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই। এ খবর দিয়েছে দ্য ইনডিপেনডেন্ট।

খবরে বলা হয়, ‘মিন গার্লস’ খ্যাত লোহানের সঙ্গে এমবিএসের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে বহুদিন ধরেই। একাধিক ম্যাগাজিন ও ট্যাবলয়েড পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, লোহানকে প্রচুর উপহার দিয়েছেন সৌদি যুবরাজ।

এমনকী একটি ক্রেডিট কার্ডও দিয়েছেন। লোহান অবশ্য ক্রেডিট কার্ড নেয়ার দাবি অস্বীকার করেছেন। গত আগস্টে পেইজ সিক্স ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমবিএসের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কথা অস্বীকার করেন। আরো বলেন, তাদের মধ্যে কোনো ক্রেডিট কার্ড আদান-প্রদান হয়নি।

সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে মাইক্যাল লোহান জানান, সৌদি ক্রাউন প্রিন্স ও লিন্ডসে লোহান কেবলই বন্ধু। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে লিন্ডসের বেশ কয়েকজন প্রভাবশালী বন্ধু রয়েছে। সেখানে সে অনেক জনপ্রিয়। কাজের খাতিরেই এমবিএসের সঙ্গে পরিচয় হয় তার। লিন্ডসে সেখানকার জনগণকে, বিশেষ করে শরণার্থীদের সাহায্য করতে কাজ করছে।

লিন্ডসে লোহানের বাবা আরো বলেন, কেউ লিন্ডসে সিরিয়ায় যে ভালো কাজগুলো করছে সেগুলো নিয়ে লেখে না। তারা কেবল খারাপ খবরগুলো শুনতে চায়। এমবিএসের সঙ্গে তার সম্পর্ক ‘প্লাটুনিক’ (ঘনিষ্ঠ কিন্তু শারীরীক নয়) ও শ্রদ্ধাবোধের সম্পর্ক ।