দুই বাসের চাপায় শিশু হেলপার নিহত

504

ঢাকা সংবাদদাতা: মাগুরার মহম্মদপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় জেলা পরিষদের বাধায় কাজ বন্ধ হওয়া সড়কে দুই বাসের মাঝে চাপা পড়ে বক্কার ওরফে আহম (১৪) নামে হেলপারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বক্কার উপজেলার বিনোদপুর কলেজপাড়া এলাকার গোলাম রসুল মোল্যার ছেলে।

বাসের সুপারভাইজার রাসেল মোল্লা জানান, উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি ঘোরানোর সময় পাশে থাকা একটি বাসের মাঝে পড়ে বক্কার। পরে চালককে সতর্ক করার চেষ্টা করে সে। কিন্তু রাস্তার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয়।

পরে মহম্মদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজী আবু আহসান তাকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান