রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন: নিহত ১

257

ঢাকা সংবাদদাতা: রাজধানীর ধানমণ্ডিতে একটি আবাসিক ভবনে আগুন ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিনজনকে আনার পর এক নারীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে তিনি মারা যান।
অপরদিকে আহত দুইজনের মধ্যে অসুস্থ এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজনকে চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে আজ শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে ধানমণ্ডি ৬/এ সড়কে ঈদগাহ মাঠের পাশের ১২ তলার ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতদের পরিচয় জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাসেল জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ১০টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।