বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে পুলিশি বাধায় পড়েছেন কিংবদন্তী অভিনেতা ও পরিচালক সোহেল রানা। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এফডিসির প্রবেশ ফটকে তাকে আটকে দেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। এ সময় গাড়ি থেকে নামিয়ে সোহেল রানার কাছে এফডিসিতে প্রবেশের কার্ড দেখতে চান তারা। পরে বেশ কয়েকজন শিল্পী গিয়ে তাকে এফডিসির ভেতরে নিয়ে যান।
এফডিসিতে প্রবেশ করেই ক্ষোভ ঝাড়তে থাকেন এ অভিনেতা। তিনি সাংবাদিকদের বলেন, এটা নির্বাচন নয়, মনে হচ্ছে পুলিশ ক্যাম্প। এত বছর ধরে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন হয়ে এসেছে। কিন্তু আজকের মত এই অবস্থা আমার জীবনে কোনো দিন ঘটেনি।
আমার মত সোহেল রানাকে এফডিসিতে ঢুকতে কয়েকধাপ বাঁধা পেরিয়ে আসতে হয়েছে ।
উত্তেজিত হয়ে তিনি আরো বলেন, শিল্পীদের নির্বাচনে এত পুলিশি পাহারা কেন থাকবে? প্রসঙ্গত, সকাল থেকেই এফডিসিতে বিরাজ করছে নির্বাচনী আমেজ। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।















