জুযাকের দায়িত্ব নিলেন বিবিসি’র প্রখ্যাত সাংবাদিক মাসুদ হাসান খান

1111

ওয়ানবাংলানিউজ: জাহাঙ্গীরনগর অ্যালুমনি এসোসিয়েশন ইন ইউকে (জুয়াক)- এর কার্যকরী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ই অক্টোবর, রবিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে “স্কিলস জোনে”-এর সভাকক্ষে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালুমনি এসোসিয়েশন ইন ইউকে (জুয়াক)-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। কার্যনির্বাহী কমিটির জরুরি এই সভায় সর্বসম্মতি ক্রমে বিবিসি’র স্বনামধন্য ও প্রখ্যাত সাংবাদিক এবং জুয়াকের সহ-সভাপতি জনাব মাসুদ হাসান খান-কে জুয়াকের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
জুয়াকের সাধারণ সম্পাদক ফারুক খানের সঞ্চালনায় এবং সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রাজু- এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যক্তিগত ব্যস্ততার কারণে সদ্য পদত্যাগকারী সভাপতি হারুনুর রশিদের পদত্যাগ পত্রটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় জুয়াকের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও চলচ্চিত্র পরিচালক এবং সংগঠনের প্রথম সাধারণ সম্পাদক জুবায়ের বাবু। এছাড়া সভায় আরো বক্তব্য রাখেন জুয়াকের অন্যতম উদ্যোক্তা এবং প্রথম সাংগঠনিক সম্পাদক চৌধুরী নিয়াজ মাহমুদ, মিশকাত চৌধুরী, সাহিত্য পাল, নুরুল মঈন, আখতার মাহমুদ, আফিয়া নার্গিস, সৈয়দ ইনান এবং তুষার আহমেদ। কার্যনির্বাহী কমিটির সদস্য ফারুক আহমেদ, যতীশ সাহা, মুর্শেদ আখতার বাদল, সোমা, কিবরিয়া, সুমন, শিমলা, পল্লব, সুমি, ইতি, লায়লা, জাভেদ, আনিস সহ আরো অনেকেই টেলিফোনের মাধ্যমে তাদের মূল্যবান মতামত প্রদান করেন। সভায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাসুদ হাসান খান সবার সহযোগিতা কামনা করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অসাম্প্রদায়িক চেতনা ও ভাতৃত্রের বন্ধনে “জুয়াক” এর ঐতিহ্য, সম্প্রীতি এবং ভাবমূর্তি আরো উজ্জ্বল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।