ওয়ানবাংলানিউজ: লন্ডনে বিশ্বনাথ এইড ইউকে আয়োজিত চ্যারিটি ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে বিশ্বনাথ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। ২৯ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের স্টেপনীগ্রীন মাঠে দিনব্যাপী এইট এ সাইড ফুটবল টুর্নামেন্টে যুক্তরাজ্যস্থ বিশ্বনাথের ১৬টি সামাজিক সংগঠন অংশ নিয়ে নেয়। এর মধ্যে অন্যতম ছিলো বিশ্বনাথ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। টিমের পক্ষে তরুন প্রজন্মের খেলোয়াড়রা অংশনেয়।
টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করায় আয়োজক বিশ্বনাথ এইড ইউকের নেতৃবৃন্দকে ধন্য জানিয়েছেন বিশ্বনাথ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, সাধারণ সম্পাদক গোলজার খান, ট্রেজারার মদরিছ আলী মফজ্জুল, সহ কমিটির নেতৃবৃন্দ।
এদিকে খেলা দেখায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলার আয়সা চৌধুরী, কাউন্সিলার সোহেল আমিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, সংগঠনের ট্রাস্টি মিসবাহ উদ্দিন, হাজী সাদেক আলী, শাহ জয়নাল, আব্দুল বাছিত বাদশা, কবির মিয়া, জাকেল বখত চৌধুরী জুয়েল, মো: শাহনুর আলী, আবুল কালাম, আজিজুর রহমান খান, ফয়জুল রহমান( নেজাবুল), মুক্তাদির মিয়া, সুয়েব মিয়া, টিমের ম্যানেজার তফজ্জুল আলী, সাংবাদিক খালেদ মাসুদ রনি, কমিউনিটি নেতা আব্দুল খালিক, প্রমুখ।















