ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ ডেভলাপমেন্ট সোস্যাল ট্রাস্ট ইউকে এর নতুন কমিটি অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৪শে সেপ্টেম্বর, মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ট্রাস্টের সভাপতি সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া ও সহসভাপতি মাহফুজুর রহমান এর যৌথ পরিচালনায় হাফিজ ইয়াছিন ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট্স বারার স্পিকার কাউন্সিলার ভিক্টোরিয়া ওবাজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট্স বারার ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, কাউন্সিলার আয়াছ মিয়া, কাউন্সিলার শাহ সোহেল আমীন, হিউম্যান রাইট্স এন্ড পীচ ফর বাংলাদেশ ইউকে এর সভাপতি লেখক মোঃ রহমত আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি সিদ্দিকুর রহমান। পরে আগত অতিথিরা ট্রাস্টের ম্যাগাজিন সাফল্য-২০১৯ এর মোড়ক উন্মোচন করেন ।এর পর অতথিদের ট্রাস্টের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ নতুন কমিটির সবাইকে একে একে ফুল দিয়ে বরণ করেন । ট্রাস্টের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া ট্রাস্টের বিগত দুই বছরর কার্যক্রমের রিপোট পেশ করেন । পরে কোষাধ্যক্ষ শাহ সিরাজুল ইসলাম বিগত দুই বৎসরের আর্থিক বিবরণী পেশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি স্পিকার কাউন্সিলার ভিক্টোরিয়া ওবাজি তার বক্তব্যে ট্রাস্টের ভূয়সী প্রসংসা করে বলেন অসহায় নিপীড়িত মানুষের কল্যাণে কাজগুলোকে বক্তব্যের মাঝে তোলে ধরেন,এবং নতুন কমিটিকে অভিনন্দন জানান, এবং ট্রাস্টকে সামনের কার্যক্রমের তাহার সর্বাক্ত সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন । এতে বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন ট্রাস্টের সুন্দর শৃঙ্খলা এবং মানুষের কল্যাণমূখী উৎদ্যোগ গুলো বিশ্বনাথ ডেভলাপমেন্ট সোস্যাল ট্রাষট বাংলাদেশী কমিউনিটিতে একটি উদাহরণ হয়ে উঠবে। সভায় অন্যান্য মাধ্যমে বক্তব্যে রাখেন ট্রাষ্টী রেদওয়ান আহমদ সুহেল, ট্রাষ্টী ফারুক মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন বেতার বাংলা শোতা ফোরামের সাধারণ সম্পাদক কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন খান, বিশ্বনাথ এইড এর সভাপতি আব্দুর রহিম রন্জু, দৌলতপুর ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এ্যাডুকেশন ট্রাস্টের কোষাধ্যক্ষ কদর উদ্দিন,পতনঊষা ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি আব্দুল মতলিব লিটন, ট্রাস্টের যুগ্ম সম্পাদক এমদাদুল হক সিকদার, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান রাসেল, প্রচার সম্পাদক শাহেদ মোনায়েম, সমাজসেবা সম্পাদক আব্দুর রব মাছুম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল নোমান, কার্যকরী কমিটির সদস্য কবি শেখ মো সামছুল ইসলাম, আনোয়ার খান, সেলিম আহমদ, সাহেদ আহমদ, আল আমান সুমন, ফজর আলী, ফারুক মিয়া, মোঃ হাছিনুজ্জামান নূরু, মোঃ আফিকুল ইসলাম, মোঃ আমিরুল ইসলাম সিকদার, গৌছ মিয়া, মোয়াজেম হোসেন রেকল, সোহেল আহমদ, হামদু মিয়া, ইসতিয়াক চৌধুরী, চন্দন দে, মোহাম্মদ আব্দুল্লা, তাজ উদ্দিন, সুকুর আলী, লিয়াজুর রহমান রিদয়, আমান আহমদ প্রমুখ৷
উপস্থিত সভায় উৎসাহীত হয়ে কয়েকজন নতুন ট্রাষ্টী হয়েছেন।
অনুষ্ঠান দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় । এতে সংগীত পরিবেশন করেন বিলেতে খ্যাতনামা শিল্পী আলাউর রহমান, নূরজাহান শিল্পী, সম্পা দেওয়ান ও শিবলু রহমান।















