অস্ত্রসহ আটক যুবলীগ নেতা খালেদের টর্চার সেলে র‍্যাবের অভিযান

395

ঢাকা সংবাদদাতা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনের উল্টো দিকে ইস্টার্ন কমলাপুর টাওয়ারে যুবলীগ নেতা খালেদের টর্চার সেলে অভিযান চালাচ্ছে র‍্যাব ৩।

এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে তার গুলশানের বাসা থেকে অবৈধ অস্ত্রসহ আটক করে র‍্যাব।

বিকেল থেকে গুলশান-২ এ বাসাটি ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। আটকের ঘটনাটি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. ক. মো. সারওয়ার-বিন-কাশেম।