ওয়ানবাংলানিউজ: সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়ন তালবাড়ী গ্রামের বাসিন্দাদের নিয়ে গঠিত “চৌধুরী ফ্যামেলী এসোসিয়েশন তালবাড়ী ইউকের উদ্যোগে যুক্তরাজ্য সফররত সমাজকর্মী ও ব্যবসায়ী হেলান আহমদ চৌধুরীর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসময় এলাকার উন্নয়নসহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বক্তারা।
গত ১৫ সেপ্টেম্বর পুর্ব লন্ডনের হোয়াইটচ্যাপলস্থ ইসলামিক প্রতিষ্ঠান তানজিলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংঘটনের সভাপতি সাব্বির চৌধুরী। সাবেক ছাত্র নেতা, সংঘটের সেক্রেটারি আফসার চৌধুরীর পরিচালনায় সভার শুরুতেই আল কোরআন থেকে তেলায়ত করেন খালিদ আহমদ চৌধুরী।
এসোসিয়েশন এর পক্ষ থেকে অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ছোট্টো মনি আবুবকর চৌধুরী। শুভেচ্ছা বক্তব্যে সভাপতি সাব্বির চৌধুরী সভায় উপস্তিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান। সভার মধ্যে খানে মনমুগ্ধকর ইসলামি সংগিত পরিবেশন করেন মাও আবুল হাসনাত চৌধুরী। মত বিনিময় সভায় আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সর্ব সিদ্দেক আলী, আজমল আলী, সাদেকুল আমিন,জাকারিয়া সিদ্দিক, আতাউর রহমান, হারুনুর রশিদ, মাও আবুল হাসনাত, জসিম উদ্দিন চৌধুরী, মাসুদ চৌধুরী,, জাহিদ চৌধুরী, মাস্টার আব্দুস সালাম,কালাম আহমদ, সালিক আহমদ, নোমান আহমদ পাটোয়ারী, সুলেমান আহমদ পাটোয়ারী ইমরান আহমেদ পাটোয়ারী, হাফিজ জয়নুল আবেদিন,সিরাজ উদ্দিন এবং ফারুক আহমদ চৌধুরী।
হেলাল চৌধুরী এত সুন্দর একটি অনুস্টান উপহার দেওয়ার জন্য সকলের প্রতি বিশেষ করে মুর্শেদ চৌধুরী, আজাদ চৌধুরী এবং আহবাব হোসেন চৌধুরী জনিকে ধন্যবাদ জানান। মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।















