বাংলাদেশ আওয়ামীলীগের চেয়েও ভাল চলছে যুক্তরাজ্য আওয়ামীলীগ- লন্ডনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় জালাল উদ্দিন (ভিডিও)

1143

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ আওয়ামীলীগের চেয়েও য্ক্তুরাজ্য আওয়ামীলীগ ১শ গুন ভাল চলছে বলে দাবী করেছে যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন। শনিবার কেক কেটে দলীয় ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নিজেদের পেকেটের পয়সা খরছ করেছে রাজনীতি করে, বাংলাদেশের মত চুরি ডাকাতি, টেন্ডার বাজি করে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পর যুক্তরাজ্য আওয়ামীলীগকেই বেশি বিশ্বাস ও ¯েœহ করেন।
১৯৪৯ সালে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলটি ৭০ বছরে পদার্পন করেছে ২৩ জুন শনিবার। প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন করতে পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি সামছুদ্দিন মাস্টার, সৈয়দ মোজাম্মিল আলী, হরমুজ আলী, সিতাব চৌধুরী, যুগ্ম সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিছ, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, প্রবাস কল্যান সম্পাদক আনছারুল হক, মানবাধিকার সম্পাদক সারব আলী, শিক্ষা ও মানব সম্পাদক খসরুজ্জামান খসরু, শিল্প ও বানিজ্য আ স ম মিসবাহ, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ছুরক আলী, সহ প্রচার সম্পাদক ছায়াদ আহমদ, লন্ডন মহান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, মহানগর নেতা আফছার খান সাদেক, আব্দুল হেলাল চৌধুরী সেলিম, নাসির উদ্দিন, আমিনুল হক জিলু, ইস্ট লন্ডন আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুগ্ম সম্পাদক জামাল খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছাদ আহমদ ছাদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, সামছুল ইসলাম প্রমুখ।

http://www.onebanglanews.com/news/43266বাংলাদেশ আওয়ামীলীগের চেয়েও ভাল চলছে যুক্তরাজ্য আওয়ামীলীগ- লন্ডনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় জালাল উদ্দিন

Posted by Zakir Hussain Koyes on Saturday, 23 June 2018