সামসুল আলম চৌধুরীর মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক প্রকাশ

327

ওয়ানবাংলানিউজ: বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জনাব সামসুল আলম চৌধুরীর মৃত্যুতে ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি ।

আজ এক শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, তার মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপি গভীরভাবে শোকাহত ।তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন স্পষ্ট ভাষী নিবেদিত প্রাণ এবং নিঃস্বার্থ দেশপ্রেমিক । শহীদ জিয়ার হাতেগড়া সংগঠন বিএনপিকে যুক্তরাজ্যেসহ প্রবাসে সুসংগঠিত ও শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান । উল্লেখ্য, জনাব সামসুল আলম চৌধুরী গতকাল ১ লা সেপ্টেম্বর লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ।