ম্যানচেস্টার ছেড়ে টেক্সাসে নোবেল

472

বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রবাসীদের গান শোনালেন মাঈনুল আহসান নোবেল। গত ৩১ আগস্ট ম্যানচেস্টারের ইস্ট ক্যাথলিক হাই স্কুলে অনুষ্ঠিত হলো বাংলাদেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আয়োজনে নোবেলের একক সঙ্গীতানুষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় নোবেল নিজেই সেটি জানালেন। একটি ছবি পোস্ট করে নোবেল লিখেছেন, শেষ রাতের শো শেষে কানেক্টিকাটের ম্যানচেস্টারে। এখন নিউ ইয়র্কের পথে। আমার পরের শো টেক্সাসের হিউস্টনে। ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে দুই বাংলার মানুষের মন জয় করেছেন নোবেল। দর্শক ভোটে বার বার সেরা হওয়ার পাশাপাশি, বিচারকদের কাছ থেকে সবসময় উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছেন। তবে ‘সা রে গা মা পা’র এবারের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন অঙ্কিতা।

যৌথভাবে প্রথম হন রানারআপ গৌরব ও স্নিগ্ধজিৎ ও দ্বিতীয় রানারআপ হন প্রীতম ও নোবেল।