লন্ডনে দ্বৈত ক্যারাম গোল্ডকাপ প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত : খেলা শুরু ৮ সেপ্টেম্বর

687

ওয়ানবাংলানিউজ: সাউন্ডটেক ক্যারাম ক্লাবের উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বৈত ক্যারাম গোল্ডকাপ প্রতিযোগিতা ২০১৯। দ্বৈত এই গোল্ডকাপ প্রতিযোগিতায় ৮ টি গ্রপে ইংল্যান্ডের ৪০ টি টিম খেলবে। খেলার গ্রুপ বিন্যাস উপলক্ষ্যে গত ২৫ আগস্ট সন্ধ্যা রাত ৮ টায় পুর্ব লন্ডনস্থ সাউন্ডটেক ক্যারাম ক্লাবের অফিসে খেলার ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লটারীর মাধ্যমে প্রতিটি গ্রুপে ৫ টি করে টিম নির্ধারিত করা হয়। সাউন্ডটেক ক্যারাম ক্লাব আয়োজিত ২য় এই গোল্ডকাপের শুভ উদ্বোধন হবে ক্লাব প্রাঙ্গনে ৮ ই সেপ্টেম্বর ২০১৯। এবারের গোল্ডকাপের প্রধান স্পন্সর মন্জিল এন্ড কোম্পানী।
মোহাম্মদ সোনাহর আলী রিংকুর সভাপতিত্বে ও আব্দুর রহমান খাঁন সুজার উপস্থাপনায় উক্ত ড্র অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ক্যারাম ফেডারেশনের এক্সিকিউটিভ চেয়ার আসাম প্রদেশের সাবেক মন্ত্রী রাকিবুল হোসেন, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি স্পীকার মোহাম্মদ আহবাব হোসেন, মন্জিল এন্ড কোম্পানির স্বত্বাধিকারী সাহেদ রজমান, হোয়াইট চ্যাপেল ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলার শাহ সোহেল আমিন, কাউন্সিলার সাবিনা আক্তার, কাউন্সিলার আসমা ইসলাম।

অন্যান্যের মাধ্যে বক্তব্য রাখেন ইউকে ক্যারাম ফেডারেশনের সভাপতি নজরুল ইসলাম কয়েস, কাউন্সিলার এহতেশাম হক, নিউজার্সির কাউন্সিলম্যান কবির আহমদ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস এর সহ সভাপতি দেলোয়ার হোসেন, ঢাকাদক্ষিন উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি তছউর আলী ও সাউন্ডটেক ক্যারাম ক্লাবের সভাপতি জুলহাদ চৌধুরী।
অতিথি বৃন্দ সাউন্ডটেক ক্যারাম ক্লাবের প্রসংসা করে বলেন খেলাধুলা হচ্ছে সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ সমাজ বিনির্মাণে অন্যতম একটি মাধ্যম। যে সময়ে অপরাধ প্রবনতা মোকাবিলায় প্রশাসন হিমশিম খাচ্ছে সে সময়ে সাউন্ডটেক ক্যারাম ক্লাব অনেক তরুনকে সংগঠিত করার পাশাপাশি বিনোদন দিয়ে যাচ্ছে। কমিউনিটিতে এরকম আরোও সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে বলেও নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন। সবশেষে ক্লাবের পক্ষ থেকে অতিথি বৃন্দকে ক্রেস্ট উপহার দিয়ে সম্মান জানানো হয়।