হবিগঞ্জে এক ভায়রার দা’র কোপে আরেক ভায়রা নিহত

417

সিলেট সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুরে এক ভায়রার দা’র আঘাতে আরেক ভায়রা নিহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার নয়াপাড়া চা বাগানের বস্তিতে এ ঘটনা ঘটে। নিহত সুজিত র্যালি চা শ্রমিক ছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, চা বাগানের বস্তির বাসিন্দা সুজিত র‌্যালি(৫৫) এবং তার ভায়রা হেলাল র‌্যালির (৫৫) মাঝে পারিবারিক বিরোধ ছিল।

সোমবার সকাল ৮টার দিকে এ নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হেলাল র‌্যালি তার ভায়রা সুজিত র‌্যালিকে দা দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান ওসি।