লন্ডনে অতিরিক্ত সচিব মতিউর রহমানকে সংবর্ধনা দিয়েছে পূর্ব গৌরিপুর ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে

476

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য সফররত বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক মতিউর রহমানকে সংবর্ধনা দিয়েছে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরিপুর ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে।

গত ১৪ আগস্ট বুধবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মো: সিরাজ উদ্দিন বেগ। সাধারণ সম্পাদক মো: আব্দুল বাছিত চৌধুরীর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওলানা শেখ মনোয়ার হোসেন।
আলোচনার সভার শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু, সর্ব ইউরোপিয়ান ইউনিয়ন মুক্তিযোদ্ধা যুব কমান্ড আহবায়ক দেলোয়ার হোসেন বেগ, বালাগঞ্জ প্রতিদিন সম্পাদক মো: শরীফুজ্জামান, কমিউনিটি নেতা ইমরান বেগ, সুমন বেগসসহ অনেকে।
সভায় পূর্ব গৌরিপুর ইউনিয়নে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ সহ বিভিন্ন জনহিতকর কাজ নিয়ে আলোচনা হয়।