সুষমা স্বরাজের অন্ত্যেষ্টিক্রিয়া বিকালে

727

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিজেপির নেত্রী সুষমা স্বরাজের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন বুধবার বিকালে অনুষ্ঠিত হবে।

দুপুরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় দলীয় কার্যালয়ে। বিকাল ৩টা পর্যন্ত সেখানে নেতাকার্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর লোদি শ্মশানে তার শবদাহ করা হবে। খবর এনডিটিভির।

মঙ্গলবার দিবাগত রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে হার্ট অ্যাটাকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, হাসপাতাল থেকে সুষমা স্বরাজের মরদেহ নিয়ে যাওয়া হয় তার নয়াদিল্লির বাড়িতে।

বুধবার ১২টা থেকে ৩টা পর্যন্ত তিন ঘণ্টা তার মরদহে রাখা হবে দলীয় কার্যালয়ে। সেখানে তাকে শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতাকর্মীরা। এরপরই তার মরদেহ নিয়ে যাওয়া হবে শ্মশানে।

সুষমা মৃত্যুর পর মঙ্গলবার রাতেই এইএএমস হাসপাতালে গিয়ে সাবেক মন্ত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, পরিবেশমন্ত্রী প্রকাশ জাভরেকড়, মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল ও কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি।