ঢাকা সংবাদদাতা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ডেঙ্গু আমার হয়েছিলোা তাই এটা আমি বুঝি। এটা ছিলো আমার জীবনের চরম সঙ্কটের দিন। আমি ডেঙ্গু জ্বরে ভয়ানকভাবে অসুস্থ হয়েছিলাম। আর কারও যেন ডেঙ্গু রোগ না হয় সেই প্রার্থনা করেন অর্থমন্ত্রী।
সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ডেঙ্গু নিয়ে কোনো হাসি ঠাট্টা করা যাবে না। ডেঙ্গুতে ভয় না পেয়ে তাৎক্ষণিকভাবে চিকিৎসা করাতে হবে। বার বার প্লাটিলেট পরীক্ষা করতে হবে। এ বিপদ থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। ডেঙ্গুর প্রকোপ থেকে দেশকে রক্ষা করতে সবার প্রতি আহবান জানান তিনি।
তিনি বলেন, আবহাওয়া পরিবর্তনের জন্য এডিস মশা বৃদ্ধি পেয়েছে।















