ইরানের পাতাল রেলে গোলাগুলি

530

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলীয় এলাকার শাহর-এ-রায় পাতাল রেলে শনিবার সকালে গোলাগুলির শব্দ শোনা গেছে। আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের একথা জানিয়েছে।

এই ঘটনায় এক ব্যক্তি সাবওয়েতে এক আলেমের ওপর ছুরি হামলা চালিয়েছে। এতে আলেম আহত হয়েছেন। এই হামলায় অপর এক ব্যক্তিও আহত হন।

এসময় পুলিশ গুলি চালালে হামলাকারী আহত হন। পরে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় গণমাধ্যম জানায়, ঘটনার পর মেট্রো রেলের দরজাগুলো বন্ধ এবং পাতাল রেলের সমস্ত কার্যক্রম স্থগিত করা হয়।