ঢাকা সংবাদদাতা: জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ এমপির পুত্রবধূ মেরিনা নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার রাতে ধানমন্ডির ৯/এ রোডের বাসায় এ ঘটনা ঘটে।
মেরিনার বাবা সিরাজুল ইসলাম পাটোয়ারি ও মা ফেরদৌসি আক্তার অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে মেরিনাকে গুলি করা হয়েছে।
ল্যাবএইড হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক সাইফুর রহমান লেনিন বলেন, মেরিনার পিঠে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
পরিবারের বরাত দিয়ে ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, এটিকে আত্মহত্যার চেষ্টা বলে দাবি করছে কাজী ফিরোজ রশিদের পরিবার।
অবশ্য এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি কাজী ফিরোজ রশীদের পরিবারের কেউ।
কাজী ফিরোজ রশিদের পুত্রবধূর পিছন থেকে পেটে গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তার পেট থেকে গুলি এখনও বের করা সম্ভব হয়নি।















