রাশিয়ান সাবমেরিনে আগুন, ১৪ নৌ-সেনা নিহত

310

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ান নৌ-বাহিনীর বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহৃত ডিপ সাবমার্সিবলে (ডুবোযান) ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় অন্তত ১৪ নৌ-সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, পানিতে বায়োমেট্রিক পরিমাপের সময় ডুবোযানটিতে আগুন ধরে গেলে বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত হয়ে ১৪ জন নিহত হন। পরে যানটির অন্য ক্রু-রাই আগুন নেভাতে সক্ষম হন। তবে ঠিক কতজন ছিলেন সে সম্পর্কে এখনো জানা যায়নি।

যানটি রাশিয়ান নৌ-বাহিনীর উত্তরের বেসক্যাম্প সেভারমস্ক ফিরে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এ ঘটনা ঠিক কীভাবে ঘটেছে তা এখনো জানা যায়নি।