খেলাধুলা ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু হেডিংলির ওই মাঠে করুনারত্নের ওই সিদ্ধান্ত মনে হয় ভুলই হলো! প্রথম পাঁচ ওভারের মধ্যেই যে বিদায় নিয়েছেন করুনারত্নে আর কুশল পেরেরা।
তবে চাপ সামলানোর চেষ্টা করছেন অভিস্কা ফার্নান্দো। আর্চার ও ওকসকে মোকাবিলা করে থিতু হওয়ার চেষ্টা করছেন তিনি। প্রথম ৯ ওভারে দুই উইকেট হারিয়ে ৩৭ রান করে শ্রীলঙ্কা। যার মধ্যে ৩১ রান করেন অভিস্কা ও কুশল মেন্ডিস করেন তিন।
এক রানে করুনারত্নে আর দুই রানে কুশল পেরেরাকে ফেরান আর্চার ও ওকস। প্রথম ছয় ওভারে শ্রীলঙ্কার রান দুই উইকেটে ২৪। খেলছেন অভিস্কা ফার্নান্ডো ও কুশল মেন্ডিস।
এবারের আসরে বেশ ভালো অবস্থানেই রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। পাঁচটি ম্যাচে চারটি জয় ও একটি পরাজয় নিয়ে তাদের নামের পাশে যুক্ত হয়েছে ৮ পয়েন্ট। অন্যদিকে খুব একটা ভালো অবস্থানে নেই শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচে একটি জয়, তিনটি পরাজয় ও দুটি পরিত্যক্ত ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার পাশে যুক্ত হয়েছে ৪ পয়েন্ট।
শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, ইসুরু উদানা, অভিস্কা ফার্নান্দো, জীবন মেন্ডিস, নুয়ান প্রদীপ।
ইংল্যান্ড একাদশ : জেমস ভিনস, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), জস বাটলার, বেন স্টোকস, মইন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।















