শাহজালালে ল্যাপটপ থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার

870

ঢাকা সংবাদদাতা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ল্যাপটপ থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা দল বুধবার রাতে ওই যাত্রীর সঙ্গে থাকা ল্যাপটপ ভেঙে স্বর্ণগুলো জব্দ করে। এই স্বর্ণের বাহক অভিনব পদ্ধতিতে সিঙ্গাপুর থেকে রাত সাড়ে ৯টায় শাহজালালে অবতরণ করেন। সন্দেহ হওয়ার পর তাকে আটক করা হয়।

স্বর্ণের বারগুলো ল্যাপটপের মাদারবোর্ডের ভেতরে স্কচটেপ দিয়ে আটকানো ছিল।

শুল্ক গোয়েন্দাদের নজরদারি এড়ানোর জন্য এই অভিনব পদ্ধতিতে ল্যাপটপের ভেতর স্বর্ণ লুকিয়ে আনা হয়। কিন্তু শেষ রক্ষা হলো না।