খেলাধুলা ডেস্ক: ইয়ন মরগানেরঅনবদ্য সেঞ্চুরি। বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মরগান। আফগানিস্তানের বিপক্ষেমাত্র ৫৭ বলে শতরান করেন তিনি।বিশ্বকাপে দ্বিতীয়সেঞ্চুরিকরেছেন ইংল্যান্ডের এ অধিনায়ক।
মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ৫৭ বলে শতরানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
এর আগে ২০১১ সালেরবিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র৫০ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন আয়ারল্যান্ডের ক্রিকেটার কেভিন ওব্রায়েন।
বিশ্বকাপে ৫১ বলে সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্ল্যান ম্যাক্সওয়েল। তিনি ২০১৫ সালের বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে এই রেকর্ডগড়েন।
এছাড়া ৫২ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার সাবেক এই তারকা ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৫ সালের বিশ্বকাপে এ রেকর্ড গড়েছেন।
মঙ্গলবার ইংল্যান্ডের ম্যানচেস্টারেআফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানকে ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে ৫৭বলে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন মরগান।ওয়ানডে ক্রিকেটে এটা তার ১৩তম সেঞ্চুরি। তবে এর আগে টেস্টে২টি সেঞ্চুরি করেছেন ইংলিশ এ তারকা ব্যাটসম্যান।













