খেলাধুলা ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান জনি বেয়ারস্টো। ইনিংসের শুরু থেকে অনবদ্য ব্যাটিং করে সেঞ্চুরির পথেই ছিলেন এ ইংলিশ ওপেনার। কিন্তু দারুণ ব্যাটিং করার পরও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছানেত বেয়ারস্টোর। মাত্র ১০ রানের জন্য শতরানের মাইলফলক স্পর্শ করতে পারেননি।
মঙ্গলবার ইংল্যান্ডের ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড। ইনজুরির কারণে জেসন রয়ের পরিবর্তে দলে ফিরেছেন জেমস ভিন্স। জনি বেয়ারস্টোর সঙ্গে উদ্বোধনীতে ব্যাটিং নেমে ৯.৩ ওভারে ৪৪ রানের জুটি গড়েন ভিন্স। দৌলত জাদরানের বলে ক্যাচ তুলে দেয়ার আগে ৩১ বলে ২৬ রান করে ফেরেন জেমস ভিন্স।
ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামে দুর্দান্ত ফর্মে থাকা জো রুট। দ্বিতীয় উইকেটে রুটকে সঙ্গে নিয়ে ১২০ রানের জুটি গড়েন বেয়ারস্টো। এই জুটিতেই অনবদ্য ব্যাটিং করে ৬১ বলে ফিফটি পূর্ণ করে সেঞ্চুরির পথেই ছিলেন তিনি।
কিন্তু ৯৯ বলে ৮টি চার ও তিন ছক্কায় ৯০ রান করে গুলবাদিন নাইবের গতির মুখে পড়ে সাজঘরে ফেরেন বেয়ারস্টো। তার বিদায়ে ২৯.৫ ওভারে ১৬৪ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড।
ইংল্যান্ড: জেমস ভিন্স, জনি বেয়ারেস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, মঈন আলি, জোফরা আর্চার, মার্ক উড ও আদিল রশিদ।
আফগানিস্তান: রহমত শাহ, নুর আলী জাদরান, হাশমতউল্লাহ শাহীদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, ইকরাম আলী খীল (উইকেটরক্ষক), গুলবাদিন নাইব (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব-উর –রহমান ও দৌলত জাদরান।















