ওয়ানবাংলানিউজ: বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে সরাসরি ভোটে নির্বাহী মেয়র নির্বাচন পদ্ধতি বাতিল চেয়ে ক্যাম্পেইন শুরু হয়েছে। বিগত ২০১০ সাল থেকে টাওয়ার হ্যামলেটসে সরাসরি ভোটে ৪ বছরের জন্য মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমান প্রদ্ধতিতে নির্বাচিত মেয়রের ক্ষমতা বেশি অধিক হওয়ায়, ক্ষমতার অপব্যহারে মেয়রগন অনেকটা স্বৈরাচারি ভূমিকায় অবর্তীন হচ্ছেন বলে ক্যাম্পেইনারদের দাবী। বিগত ৯ বছরের নির্বাচিত মেয়রগন জনগনের কথা না শুনে নিজেদের ইচ্ছার প্রতিফলন ঘটাচ্ছেন। এমন কি নির্বাচিত কাউন্সিলারদের যথাযথভাবে কাজ করতে দেয়া হচ্ছেনা বলে অভিযোগ করা হয়।
ডেমোক্রেসি টাওয়ার হ্যামলেটসের উদ্যোগে মেয়রেল সিস্টেম বাতিল করে পূর্বের ন্যায় লিডারশীপ সিস্টেম চালুর জন্য ক্যাম্পেইনের অংশ হিসেবে রবিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা ও ব্যবসায়ী আজমল হোসেন এবং পরিচালনা করেন কমিউনিটি নেতা খালিছ উদ্দিন। সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর পিটার গোল্ড, লিবডেমের ডেবী সিমন, সাবেক মেয়র গোলাম মোতুর্জা, আলহাজ্ব ছমির উদ্দিন, সাবেক লীডার আলাউদ্দিন, হেলাল আব্বাস, বিএমই চেয়ার জুনায়েদ আহমদ চৌধুরী, রুহেল আমিন সহ অনেকে।
বক্তারা বর্তমান মেয়রেল সিস্টেম পরিবর্তনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, ৯ বছর আগে রেফারেন্ডামের মাধ্যমে যে সিস্টেম এসেছিল তা আজ হিতে পরিবতী হয়েছে। বক্তারা বলেন, ৯ বছরে জনসাধারণের অধিকার রক্ষার জন্য এই সিস্টেমে কিছুই করা সম্ভব হয় নাই। তাই পুরনো লীডারশীপ সিস্টেমে ফিরে যাওয়া প্রয়োজন।
ক্যাম্পেইনাররা বলছেন স্থানীয় বাসিন্দাদের ১২ হাজার সিগনেসার নিতে পারলেই এই পদ্ধতি বাতিলের জন্য রেফারেন্ডামে আনা যাবে। আর তাই স্থানীয় বাসিন্দাদের এই পদ্ধতি বাতিলে এগিয়ে আসার আহবান জানানো হয়।
উল্লেখ্য টাওয়ার হ্যামলেটস বারায় প্রথম নির্বাচিত মেয়র নির্বাচিত হন বাংলাদেশী বংশোদ্ভুত লুতফুর রহমান।
টাওয়ার হ্যামলেটসে সরাসরি ভোটে মেয়র নির্বাচন পদ্ধতি বাতিল চেয়ে ক্যাম্পেইন শুরু
টাওয়ার হ্যামলেটসে সরাসরি ভোটে মেয়র নির্বাচন পদ্ধতি বাতিল চেয়ে ক্যাম্পেইন শুরু
Posted by London Bangla voice on Monday, 10 June 2019















