ওয়ানবাংলানিউজ: স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্যায় স্থানীয় একটি হলে রবিবার এডিনবার্যায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির উদ্দ্যোগে এক ঈদ পূর্নমিলনী ও মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মাসুদ আহসান এবং অনুষ্ঠান যৌথ ভাবে পরিচালনা করেন চন্দ্রিমা লালা ও সাদিকুর রহমান। সার্বিক আয়োজনের ত্বত্তাবদায়নে ছিলেন আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিনবারা আওয়ামীলীগের সভাপতি গোলাম আনিছ চৌধুরী, এডিনবারা বি এন পি সভাপতি আব্দুল মুহিত বাদশা। কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে আরো বক্তব্য রাখেন শাহনুর চৌধুরী, লেহাজ উদ্দিন, ফখরুল আহমেদ, মোহাম্মদ আলাউদ্দিন আলো, আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন:- জাকির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার সৈয়াল, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, ফয়সাল আহমদ, মোহাম্মদ সুমন, জাবেদ হোসনে সহ আরো অনেকে।
এডিনবার্যার দূর দুরান্ত শহর থেকে ছুটে আসেন প্রচুর বাংলাদেশীরা। এই ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্বপরিবারে ছোট ছোট শিশু সহ সারাদিন ব্যাপী আনন্দঘন পরিবেশে বিভিন্ন অনুষ্ঠান মালা উপভোগ করেন। ছোট ছেলে মেয়েদের চিত্রাংঙ্গন প্রতিযোগীতা, নাচ, গান, সহ ভরপুর ছিল নানা আয়োজন। বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরুস্কার বিতরন করা হয়। দ্বিতীয় পর্বে ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও লন্ডন থেকে আগত সংগীত শিল্পিদের গানে হল ভর্তি দর্শকরা আনন্দ উপভোগ করেন। সব শেষে উপস্থিত সকলকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্যায় ঈদ পূর্নমিলনী ও মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান
স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্যায় স্থানীয় একটি হলে রবিবার এডিনবার্যায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির উদ্দ্যোগে এক ঈদ পূর্নমিলনী ও মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Posted by London Bangla voice on Monday, 10 June 2019















