ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫,১৪০ জন। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। গতকাল শনিবার ছিলো ৪৩,৪২৩ জন, শুক্রবার ছিলো ৪৪,৯৩২ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৪ লাখ ৪৯ হাজার ১৬৫ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৩ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৫৭ জনের । গতকাল শনিবার ছিলো ১৪৮ জন, শুক্রবার ছিলো ১৪৫ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৫৮৪ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯৩ লাখ ৯৮ হাজার ২১১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৩ লাখ ৫৮ হাজার ৪৭২ জন।
গত কাল শনিবারের করোনা পরিস্থিতির আপডেট নিচে দেখুন:















