খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান।
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ড। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে পাকিস্তান।
দুদলের সর্বশেষ পাঁচ ম্যাচে সবকটিতে জিতেছে আইসিসি র্যাংকিংয়ের শীর্ষে থাকা ইংল্যান্ড। বিপরীতে টানা ১১ ম্যাচে হেরে বিপর্যস্ত পাকিস্তান।
এবারের ব্শ্বিকাপে হট ফেভারিট বলা হচ্ছে স্বাগতিক ইংল্যান্ডকে। সর্বশেষ ২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের পর বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া ইংল্যান্ড ওই বিশ্বকাপের পর ৯০টি ম্যাচ খেলে ৫৯টিতে জয় তুলে নিয়েছে। অন্যদিকে ’৯২-এর বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান এখন হারের বৃত্ত থেকে বের হতেই পারছে না।















