ঢাকা সংবাদদাতা: ২৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারের আয়োজনে গত ২৭/০৫/২০১৯ তারিখ বিয়াম ফাউন্ডেশন, ঢাকায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে ব্যাচের সদস্যবৃন্দের অধিকাংশই উপস্থিত ছিলেন।

বিসিএস ২৭ তম ব্যাচের কর্মকর্তাদের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় এরপর দেশের উন্নয়নে ও ব্যাচের সকল কর্মকর্তাগণের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করা হয়।

উপস্থিত সদস্যবৃন্দ দেশের উন্নয়নে সরকারের নির্দেশনায় যার যার জায়গা থেকে আন্তরিকভাবে কাজ করে যাবেন বলে সকলে মতামত ব্যক্ত করেন।

২৭তম বিসিএস প্রশাসন ব্যাচ ২০০৮ সালের নভেম্বরে চাকুরীতে যোগদান করে। এ বছরই এ ব্যাচের সদস্যবৃন্দের উপসচিব পদে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।















