ঢাকা সংবাদদাতা: গাজীপুর মহানগর আওয়ামী লীগের ১৮টি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এ কমিটিগুলো অনুমোদন দিয়েছেন।
এর আগে ১৮টি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নব গঠিত কমিটির নেতাদের তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য নির্দেশ প্রদান করা হয়। পরে ১৮টি ওয়ার্ডের কমিটি হস্তান্তর করা হয়।
এসব কমিটির সভাপতি ও সম্পাদকগণ হলেন ১নং ওয়ার্ডে সভাপতি ডা. মো. খলিলুর রহমান, সম্পাদক শামসুল আলম গায়েন। ২নং ওয়ার্ডে সভাপতি হাজী আ. হালিম, সম্পাদক মো. শহিদুল্লাহ খান। ৩নং ওয়ার্ডে সভাপতি আবু তালেব মিয়া, সম্পাদক মো. সাইজুদ্দিন মোল্লা। ৪নং ওয়ার্ডে সভাপতি অ্যাডভোকেট মো. আকতার হোসেন, সম্পাদক কাজী আতাউর রহমান। ৫নং ওয়ার্ডে সভাপতি মো. সোহরাব উদ্দিন সরকার, সম্পাদক দেওয়ান মো. জালাল উদ্দিন।
৬নং ওয়ার্ডে সভাপতি মো. গিয়াস উদ্দিন মোল্লা, সম্পাদক শ্রী বাবুল কুমার রুদ্র (ভোলা)। ৭নং ওয়ার্ডে সভাপতি মো. হুমায়ূন কবির খান, সম্পাদক মো. মিজানুর রহমান। ৮নং ওয়ার্ডে সভাপতি মো. হেলাল উদ্দিন হেলু, সম্পাদক হাজী মো. শাহাবুদ্দীন। ৯নং ওয়ার্ডে সভাপতি মো. মিজানূর রহমান, সম্পাদক মো. আনিসুর রহমান মাস্টার। ১০নং ওয়ার্ডে সভাপতি মো. হায়েত আলী।
১১নং ওয়ার্ডে সভাপতি হাজী আ. মালেক সরকার, সম্পাদক শ্রী সঞ্জিত সরকার। ১২নং ওয়ার্ডে সভাপতি মো. শাহাবুদ্দীন শামু, সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম। ১৩নং ওয়ার্ডে সভাপতি মো. সাইফুল ইসলাম মোল্লা, সম্পাদক এম. নজরুল ইসলাম। ১৪নং ওয়ার্ডে সভাপতি মো. আবুল হোসেন, সম্পাদক মো. মাসুদুর রশিদ।
১৫নং ওয়ার্ডে সভাপতি মুক্তিযোদ্ধা মো. আফছার উদ্দিন, সম্পাদক মো. আব্দুল হামিদ মুন্সি। ১৬নং ওয়ার্ডে সভাপতি শেখ মো. রইস উদ্দিন, সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান। ১৭নং ওয়ার্ডে সভাপতি মো. আশরাফুল আলম, সম্পাদক হাজী মো. ইয়াজুদ্দিন ও ১৮নং ওয়ার্ডে সভাপতি মো. আ. সামাদ সরকার, সম্পাদক মো. মফিজ উদ্দিন।















