ওয়ানবাংলানিউজ:গত ২১শে জুন ইস্ট লন্ডনের ক্যানিংটাউনে ট্রাফিক লাইটে অপেক্ষমান দুই মুসলিম যুবক ও যুবতীর উপর এসিড হামলায় জড়িত থাকায় জন টমলিনকে অভিযুক্ত করেছেন টেমস ম্যাজিট্রেট কোর্ট। এই হামলার পর থেকে পুলিশ তাকে খুজছিল। তবে রবিবার হঠাত করেই সন্দেহভাজন শ্বেতাঙ্গ ব্যক্তি নিজেই পুলিশে ধরা দেয়। ইস্ট লন্ডনের একটি পুলিশ স্টেশনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার কোর্ট
থাকে অভিযুক্ত করে।
সন্দেহভাজন এই শ্বেতাঙ্গ পুরুষের এসিডে জ্বলে গেছে ম্যানচেস্টার মেট্রপলিটন ইউনিভার্সিটি ছাত্রি এবং মডেল রেশাম খান এবং তার কাজিন জামিল মোক্তারের মুখমন্ডল।
হামলার আগে দুই কাজিন মিলে রেশাম খানের ২১তম জন্মদিন সেলিব্রেট করছিলেন। তারা গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলেন।
নিউহ্যামের একটি ট্রাফিক লাইটে অপেক্ষার সময় রেশাম খানের মুখে এসিড ছুঁড়ে মারে হামলাকারী। এরপর ঘুরে গাড়ির অপর পাশে এসে ৩৭ বছর বয়সী জামিলের মুখে এবং ঘাড়ে এসিড নিক্ষেপ করে সন্দেহভাজন হামলাকারী। তখন তাদের গাড়ির জানালা খুলা ছিল। তারা দুজনই হাসপাতালে চিকিত্সাধীন আছেন। জামিলের অবস্থা বেশ গুরুতর।
এই হামলার পর পরই সন্দেহভাজন হামলাকারী হিসাবে জন টমলিনের ছবি প্রকাশ করেছিল পুলিশ।















