লন্ডনে কমলগঞ্জ থানার পতনঊষার বাসিন্দাদের উদ্যোগে ইফতার মাহফিল

438

ওয়ানবাংলানিউজ: লন্ডনে বসবাসরত কমলগঞ্জ থানার পতনঊষার বাসির উদ্দোগে ইফতার মাহফিল অনুস্টিত হয় গত ১৩ই মে পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে ।
বিশিস্ট সাংবাদিক ইসহাক কাজল এর সভাপতিত্বে ও তরিকুর রশিদ চৌধুরী শওকতের পরিচালনায় আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার উদিয়মান লেখক জয়নাল আবেদিনের “ভাষা মুক্তিযাদ্ধ ও দেশের কবিতা” এবং “নির্বাচিত অমৃত বচন” নামক দুটো বই এর মোড়ক উন্মোচন করা হয় ।
সম্প্রতি পতনঊষারে বজ্রপাতে নিহত দুটি মেয়ে’র হত দরিদ্র পরিবারকে সাহায্য করার জন্য একটি বিশেষ তহবিল ও ঘটন করা হয় ।
ইফতার মাহফিলে পতনঊষার এলাকা ছাড়া ও উপস্হিত ছিলেন কমিউনিটি নেতা আব্দুস সালাম , ব্যাবসায়ী ইকবাল আহমদ, বি বি এম ডি এর কনভেনার কাজী বাবর আহমদ, কমিউনিটি নেতা মুহিব চৌধুরী, একাউনটেন্ট মুহিনুর রায়হান , সাংবাদিক জুবায়ের আহমদ , কুলাউড়া ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারী খন্দকার আব্দুল করিম নিপু , ট্রেজারার তওহিদুল আরেফিন রোহেল প্রমুখ ।