ওয়ানবাংলানিউজ: ৯ জুলাই ইস্ট লন্ডনের দি ভেন্যু হলে বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ এমসি একাডেমী মডেল স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের এক আকর্ষণীয় রিইউনিয়ন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
দুপুর দুইটার সময় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। পরে এম সি একাডেমির মরহুম প্রধান শিক্ষক মছরুছুল করিম চৌধুরী সহ সকল প্রয়াত শিক্ষকদের বিদেহী আত্তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।এড মোয়াজ্জেম হোসেন রেকল তার বক্তৃতায় তার স্কুল জীবনের বিভিন্ন স্মৃতি মূলক বক্তব্য প্রদান করেন।
বক্তাগণ সপ্রতি কালে স্কুলটির সরকারীকরনে বিশেষ প্রচেষ্টা রাখার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদর ভুয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন এ স্কুলের প্রবীণ ছাত্র নুরুল ইসলাম।
রিইউনিয়নের অত্যন্ত তথ্য সমৃদ্ধ “শতাব্দীর মিলিত প্রাণে ফিরে দেখা এম সি একাডেমী”স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লন্ডনের বিশিষ্ট কমিউনিটি নেতা টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী।
আলোচনায় অংশগ্রহণ করেন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিগণ। তারা হলেন মুস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল, মিকাইল চৌধুরী, মঞ্জুর আহমেদ শাহনাজ, মাহমুদুল হাসান কাহের এডভোকেট খলিলুর রহমান এড লুৎফুর রহমান,আজাদুর রহমান আজাদ , রিপন আহমেদ, সুহেল আহমদ , নিজাম আহমদ,জিয়ায়ুর রহমান, ফয়ছল আহমদ সহ আরোসহ আরো অনেকে।
অনুষ্ঠান পরিচালনা করেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক এডভোকেট মোয়াজ্জম হোসেন রেকল।
অনুষ্টানের প্রধান আয়োজক এম এইচ কাহের তার বক্তৃতায় রি ইউনিয়ন নিয়ে বিভাজন সৃষ্টিকারীদের ব্যাপারে গত এক বছরে ঘটে যাওয়া এবং সকল অজানা তথ্য উপাত্ত তুলে ধরেন ।
সবশেষে সভাপতির অনুমতিক্রমে অনুষ্ঠানের সন্চালক এম এইচ রেকল স্কুলের উত্তরোত্তর সম্রৃদ্দি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।















