সিলেট সংবাদদাতা: সিলেটের কোম্পানীগঞ্জে ওয়াহাবি ও সুন্নী মতাদর্শীদের সংঘর্ষে বাবুল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার সকালে ফেদারগাঁও জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ সময় সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে পুলিশ। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ফেদারগাঁও গ্রামের হাতিম উল্লাহর ছেলে। তিনি ওয়াহাবি মতাদর্শে বিশ্বাসী ছিলেন।
জানা গেছে, শুক্রবার জুমা নামাজের সময় ওয়াহাবি ও সুন্নী মতাদর্শীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধের শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
সিলেট কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।















