প্রধানমন্ত্রীর লন্ডন সফর : ৮ম দিনেও হোটেলের বাইরে যুক্তরাজ্য বিএনপি ও আওয়ামীলীগ মুখোমুখি

1427

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১লা মে যুক্তরাজ্য সফরে এসেছেন। অবস্থান করছেন সেন্ট্রাল লন্ডনের তাজ হোটেলে। এবারের সফরে কঠোর গোপনীয়তা অবলম্ব করে বাংলাদেশ হাইকমিশন। তারপরও ১লা মে বুধবার থেকে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করছে যুক্তরাজ্য বিএনপি। তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ভোট কারচুপির অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবী করছে।
অন্যদিকে হোটেলের বাইরে অবস্থান নিয়েছে যুক্তরাজ্য আওয়ামীলীগ। তারা প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। একই সাথে টানা তিনবার আওয়ামীলীগকে ক্ষমতায় আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছে দলটি নেতাকর্মীরা।

এদিকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়
যুক্তরাজ্যে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে লক্ষ্য করে টানা ৮ম দিনে বিক্ষোভ অব্যাহত রেখেছে বিএনপি। কারান্তরীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও গনতন্ত্র ফিরিয়ে দেয়ার দাবিতে যুক্তরাজ্য বিএনপি এ কর্মসূচী পালন করছে। যেখানেই হাসিনা – সেখানেই প্রতিরোধ আন্দোলনের ৮ম দিনে যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব এম এ মালেক ও যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপি, জোনাল কমিটি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ বিভিন্ন রকম প্লেকার্ড ব্যানার সহ হাসিনা বিরোধী স্লোগানে মুখরিত হোটেল প্রাঙ্গন। যুক্তরাজ্য বিএনপি জানিয়েছে লন্ডনে যতদিন স্বৈরাচারী শেখ হাসিনা অবস্থান করবেন ততদিন প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ অব্যাহত থাকবে।

এদিকে ১লা মে বুধবার বিকালে (স্থানীয় সময়) বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফরের প্রতিবাদে যুক্তরাজ্য বিএনপির শত শত নেতাকর্মী ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ লন্ডনের হিথ্রো বিমান বন্দরের ৪নং টার্মিনালের ভিআইপি রাস্তার সম্মুখে ব্যাপক বিক্ষোভ ও কালো পতাকা প্রদশর্ন করে। শেখ হাসিনার গাড়ি বহর বিমান বন্দরের ভিআইপি রাস্তা অতিক্রমের সময় বিক্ষোভকারীরা শেখ হাসিনার গাড়ি বহরের সামনে দাড়িয়ে পড়ে এবং ডিম নিক্ষেপ করে।

বাংলাদেশে গত ৩০ ডিসেম্বরের মিডনাইট নির্বাচনের মাধ্যমে মহাভোট ডাকাতি, দেশব্যাপী লুন্ঠন, অব্যাহত মানবাধিকার লঙ্ঘন, বিচারব্যবস্থায় সরকারের নগ্ন হস্তক্ষেপ, ব্যাংক লুঠ, সংবাদপত্রের কন্ঠরোধ, বিরোধীদলীয় নেতাকর্মীদের গুম, হত্যা, নিপীড়ন-নির্যাতন, দুর্নীতি-দুঃশাসন, ধর্ষণ, বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিরুদ্ধে যুক্তরাজ্য বিএনপি এই বিক্ষোভের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানায়। এসময় বিক্ষোভকারীরা ভোট ডাকাত হাসিনা- গো ব্যাক-গো ব্যাক, স্টপ কিলিং হাসিনা, সেভ বাংলাদেশ, রিলিজ মাদার অফ ডেমোক্রেসি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, রিস্টোর ডেমোক্রেসি ইত্যাদি শ্লোগান সম্বলিত ব্যনার ও প্ল্যাকার্ড বহন করে।