আন্তর্জাতিক ডেস্ক: রেকর্ড গড়ার লক্ষ্যেই ছুটেছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হলো না। ফিনিশিং পয়েন্টে পৌঁছেও নাম উঠলো না গিনেস বুকে। কারণ রয়্যাল লন্ডন হাসপাতালের নার্স জেসিকা রোববার সকালে ম্যারাথনে যে ছুটলেন কিন্তু ম্যারাথনের জন্য নির্ধারিত নীল-সাদা ড্রেস তিনি পরেননি।
কিন্তু কেন তিনি নার্সের পোশাকেই প্রতিযোগিতায় নামলেন, তাই তিনি রেকর্ড সময়ে পৌঁছলেও তার নাম বাদ পড়ল তালিকা থেকে। জেসিকা জানিয়েছেন , শুধুমাত্র হাসপাতালে তার ওয়ার্ডের উন্নতির জন্যই তিনি এখানে এসেছিলেন। রেকর্ড গড়ে সমাজসেবাই তার একমাত্র উদ্দেশ্য।তবে গিনেসের এই পুরনো ধ্যানধারণায় স্তম্ভিত হয়ে জেসিকা বলেন, আয়োজককারীদের এই তথ্য আগেই জানানো উচিত ছিল।
এমনকী তিনি বিষয়টি আরও একবার ভেবে দেখবার প্রস্তাব দেন। তাও নাকচ করে দেয় গিনেস কর্তৃপক্ষ। এবছর ৪ লাখেরও বেশি মানুষ লন্ডন ম্যারাথনে অংশ নিয়েছিলেন। জেসিকা মাত্র ৩ ঘন্টা ৮ মিনিট ২২ সেকেন্ডে তার দৌড় শেষ করেন। গিনেস কর্তৃপক্ষকে এই বিষয়ে প্রশ্ন করলে জানান, জেসিকার চেহারা ভারী এবং তিনি অন্যদের তুলনায় আস্তে ছুটেছেন। স্টার ইউকে















