কাতারের শিল্প ও বাণিজ্য মন্ত্রীর সাথে এনআরবি চেয়ারপারসন সেকিল চৌধুরীর সাক্ষাৎ

497

ওয়ানবাংলানিউজ: কাতার সফর রত সেন্টার ফর এনআরবি চেয়ারপারসন সেকিল চৌধুরী সে দেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রী আলী বিন আহমেদ আল কোয়ারির সাথে এক সৌজন্য সাক্ষাতে রাজধানী দোহায় মিলিত হন। শনিবার দোহায় দ্যা এশিয়ান কো অপারেশন ডায়লগ (ACD) বিজনেস ফোরামের কনফারেন্স চলাকালে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন সেকিল চৌধুরী বাংলাদেশী বিজনেস ম্যান, অফিসিয়েল এবং পর্যটকদের জন্য দোহা এয়ারপোর্টে অন এরাইভ্যাল ভিসার দাবী জানিয়ে দু দেশের মধ্যে ব্যবসায়িক ও অর্থনৈতিক সুসম্পর্ক অব্যাহত রাখতে মন্ত্রী আলী বিন আহমেদ আল কোয়ারির হস্তক্ষেপ কামনা করেন। কাতারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী মি: কোয়ারি অত্যন্ত মনোযোগ সহকারে সেকিল চৌধুরী উপস্থাপিত বিষয় গুলো শুনেন এবং তার সরকার বিষয় গুলো ইতিবাচক দিক থেকে বিবেচনা করার আশ্বাস দেন। তাছাড়া দু দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো এগিয়ে নেবার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য এনআরবির চেয়ারপারসন সেকিল চৌধুরী গত ২রা মে দোহায় অনুষ্ঠিত এসিডি বিজনেস ফোরামের আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে যোগ দিতে কাতার যান৷