ওয়ানবাংলানিউজ: ইটালী আওয়ামী লীগের সভাপতি কর্তৃক ইতালীতে সফরত যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিককে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এক বিবৃতিতে বলেন, গত ১০ বছর যাবত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বাংলাদেশে বিরোধী দলের নেতা কর্মীদের উপর অত্যাচারের ষ্টীম রোলার চালাচ্ছে, সেই সাথে গুম, খুন আর ধর্ষণ এখন বাংলাদেশে নিত্যদিনের ঘটনা । মত প্রকাশের স্বাধীনতা এখন বাংলাদেশে নেই বললেই হয় । সরকার বিরোধীদের কন্ঠরোধ করার জন্য নানা হুমকি ধমকী এমন কি গুমও হচ্ছে প্রতিনিয়ত । এর ধারাবাহিকতা তারা অব্যাহত রাখছে দেশের বাইরেও। বর্তমানে ইতালী সফরত যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিককে প্রাণনাশের হুমকি দিলো ইটালী আওয়ামী লীগের সভাপতি । এটাই আওয়ামীগের ফ্যাসিবাদের চরিত্রের বহিঃপ্রকাশ ।
এম এ মালিক বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বহি:বিশ্বে সব সময় নেতৃত্ব দিয়ে আসছেন । এটা তার গনতান্ত্রিক অধিকার । সেই জন্যই তিনি বারবার আওয়ালীগের টার্গেটে পরিনত হয়েছেন । কিন্তু দেশের মত দেশের বাইরেও আওয়ামী লীগ গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায় । তারা ভুলে যায় দেশের মত বাইরে সরকারের অনুগত পুলিশ বাহিনী বিদেশে নাই । তাই এসব হুমকি ধমকি দিয়ে কোন লাভ নেই । বাকশালি আওয়ামীলীগের হুমকিতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা ভীত নয়। বিএনপি চেয়ারপার্সন ‘মাদার অফ ডেমোক্রেসি’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বহিঃর্বিশ্বে যুক্তরাজ্য বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।
লন্ডন মহানগরবিএনপির প্রতিবাদ:
এম এ মালিককে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লন্ডন মহানগর বিএনপি সভাপতি মো: তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবেদ রাজা, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী এক যুক্ত বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তাঁরা বলেন ইটালী আওয়ামীলীগ তাদের রং হেডেড মহিলার মত পাগলের প্রলাপ করছে । বাকশালী আওয়ামীলীগের হুমকিতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা ভীত নয়। বিএনপি চেয়ারপার্সন ‘মাদার অফ ডেমোক্রেসি’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বহিঃর্বিশ্বে যুক্তরাজ্য বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। দখলদার সরকারের প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্য সহ ইউরোপে আমরা প্রতিরোধ অব্যাহত থাকবে।
যুক্তরাজ্য যুবদলের নিন্দা ও প্রতিবাদ.”
সম্পতি যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক কে ইতালি আওয়ামীলীগ নেতৃবৃন্দ প্রকাশ্য প্রাণ নাশের হুমকিতে যুক্তরাজ্য যুবদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানিয়েছে। যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন এক প্রতিবাদ বার্তায় বলেন ,বর্তমান ফ্যাসিস ও ভোট চোর আওয়ামীলীগ সরকার বাকশালী কায়দায় দেশের মানুষের স্বাধীনতা হরণ করে অবৈধ পথে দীর্ঘ মেয়াদের জন্য ক্ষমতায় থাকার লক্ষে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে বন্ধি করে এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে হুলিয়ার মাধ্যমে দেশান্তরী রেখেছে তাই তাদের প্রতি এই অমানবিক ফ্যাসিবাদের প্রতিবাদে যুক্তরাজ্যে বিএনপির সংগ্রামী সভাপতি এম এ মালেক আপোষহীন ভাবে অত্যন্ত সাহসী ভূমিকায় যুক্তরাজ্যে সহ বহির্বিশ্বে ইউরোপের সবকয়টি দেশে সর্বস্থরের দেশপ্রিয় প্রবাসীদের কে ঐক্যবদ্ধ করে কঠোর আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন বিধায় এম এ মালেক কে হত্যার হুমকি প্রকাশ্য দেওয়া হয়েছে।
আমরা এর তীব্র নিন্দা জানিয়ে ইতালি আওয়ামীলীগের উদ্যেশ্যে বলছি তোমাদের এই হুমকি মোকাবেলায় যুক্তরাজ্যে যুবদল ও এর প্রত্যেক জোনালের সর্বস্থরের নেতৃবৃন্দ সর্বদা প্রস্তুত ।















