জাকির হোসেন কয়েছ: সেন্ট্রাল লন্ডনের ব্যস্ততম জংসনে লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ইমাজেন্সি সার্ভিসকে কিংক্রস এর ডুকেস রোড় থেকে কল করা হয়। তারা জানায় ইউস্টন রোড় এর নিকটে ৫৫ বছর বয়সী একজন পথচারী লরির ধাক্কায় নিহত হয়েছেন।
স্কটল্যাড ইয়ার্ড জানিয়েছে ঘটনার পর লরির ড্রাইভার গাড়ী থামালেও কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ এঘটনার সুষ্টু তদন্তের স্বার্থে প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা চেয়েছে।

এদিকে সাউথ লন্ডনে বৃহস্পতিবার ভোর রাতে বন্দুকের গুলিতে দুইজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। আহতদের উভয়ের বয়স ২২ বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে প্যারামেডিকেল টিমের সাহায্যে সাউথ লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেট পুলিশ জানিয়েছে গুরুতর আহত পুরুষের নিকট আত্মীয়কে জানানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক। অপর আহত পুরুষ গুরুতর আহত হলেও জীবনহানির আশংকায় নেই। এঘটনাও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে পুলিশ স্থানীয়দের সহযোগিতা চেয়েছে। এব্যাপারে কারো কিছু জানা থাকলে পুলিশকে বলার অনুরোধ করা হয়েছে।
সূত্র: ইভিনিং স্ট্যান্ডার্স















