ওয়ানবাংলানিউজ: লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য ও সাংস্কৃতিক সংগঠক সাইফুর রাজা চৌধুরী পথিকের পিতা আলহাজ্ব গৌছ আহমদ চৌধুরী আজ শনিবার বামিংহাম হার্টসহাসপাতাল ইন্তেকাল করেছেন।গৌছ আহমদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন লন্ডন বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্ধ ।
এক শোক বার্তায় ক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়ের বলেন, পিতা হারানোর মর্মবেদনা যার
পিতা চলে গেছেন তিনি অনুধাবন করতে পারেন। নেতৃবৃন্ধ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ মরহুমের বিদেদী আত্মার মাগফেরাত কামনা করেন।















