সিলেট সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২ শতাধিক পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের দক্ষিণ খুরমা গ্রামের আছদ্দর আলীর ছেলে মোঃ নাজির আলী(২০),অপরজন একই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মোঃ রুহুল আমীন(২৬)।
শনিবার রাত ৯টায় জেলা গোয়েন্দা(ডিবি)পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ডিবির এস আই মোঃ আমিনুল ইসলাম বলে জানান, শনিবার রাত ৯টায় জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের এস আই মোঃ আমিনুল ইসলাম, এ এস আই অনন্ত পাল, এ এস আই মামুন ও এ এস আই মণির হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের সদস্যরা উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়ের কোল গ্রামে অভিযান চালিয়ে ২শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করে।
এরপর তদের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে ।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।















