কেন্ট উপকূল থেকে ৩৬ অভিবাসীকে আটক করেছে বর্ডার ফোর্স

1314

ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের কেন্টের ডোবার সমুদ্র এলাকা থেকে ৩৬ আটক করেছে স্থানীয় বর্ডার ফোর্স। অভিবাসীরা ৩টি ছোট্ট নৌকায় করে ইংল্যান্ডে প্রবেশের চেস্টা করছি। হোম অফিস জানিয়েছে অভিবাসীদের প্রথম নৌকা থেকে ১১ জন পুরুষ, দ্বিতীয় নৌকা থেকে শিশুসহ ১৫ এবং তৃতীয় নৌকা থেকে ৯জন নারী পুরুষ উদ্ধার করা হয়।
হোম অফিসের মুখপাত্র বিবিসিকে জানিয়েছে ৩৬ অভিবাসী তারা ইরাকী বা ইরানী বলে দাবী করেছে। কিন্তু তাদের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তাদের সকলকে মেডিক্যাল পরীক্ষা করে হোম অফিস কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
বিবিসি জানিয়েছে গত ৩ নভেম্বর ২০১৮ সাল থেকে এ পর্যন্ত কমপক্ষে ৪৯৩জন অভিবাসী ছোট্ট ছোট্ট নৌকায় করে উক্ত সাগর পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করেছে। তাদের মধ্যে ৩৫জন শিশু রয়েছে।