২০ বছর পর জিএসসি সাউথ ইস্ট রিজিওনে নির্বাচন রবিবার

1627

ওয়ানবাংলানিউজ: ২০ বছরপর গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ইস্ট রিজিওনের সরাসরি নির্বাচন হতে যাচ্ছে ৯জুলাই রবিবার। পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে ভোট গ্রহন, চলবে বিকাল ৭ঘটিকা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে দুটি প্যানেলের গণসংযোগ হয়েছে ব্যাপক। নির্বাচনে ১১শ’র বেশি ভোটার ভোট প্রদান করবেন।

জানাগেছে সাউথইস্ট রিজিওয়নের ৫টি ব্রাঞ্চ, ইস্ট লন্ডন, পোস্ট মাউথ, মিডলসেক্স, এসেক্স, বেডফোর্ড থেকে এসে এসকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতিমধ্যে প্রতিটি ব্রাঞ্চে গিয়ে ক্যাম্পেই করেছেন প্রতিদ্বন্ধি প্যানেলের সদস্যরা।

উল্লেখ্য গ্রেটার সিলেট কাউন্সিলের ১২রিজিওয়ন ১০ টি ব্রাঞ্চ রয়েছে। এর মধ্যে সাউথ ইস্ট রিজিওয়নই হচ্ছে সবচেয়ে বড়। এর ভোটারও বেশি। মূলত এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করে গ্রেটার সিলেটের সেন্ট্রাল কমিটিতে কারা নেতৃত্বে আসছেন।

এক পরিসংখ্যানে দেখা গেছে গ্রেটার সিলেটের সাউথ ইস্ট রিজিওনে যারা প্রেসিডেন্ট বা সেক্রেটারী পদে নির্বাচিত হন তারা পরবর্তীতে সেন্ট্রাল কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আসিন হয়েছেন।

এবারের নির্বাচনে দোয়াত কলম প্রতিকে নির্বাচন করছেন হারুন-শহিদ-মিসবাহ পরিষদ। আর গোলাপফুল প্রতিক নিয়ে নির্বাচন করছেন ইসবাহ-ফজলুল-সোহেল পরিষদ।

জানাগেছে সাউথ ইস্ট রিজিওনে সর্বশেষ ১৯৯৮-৯৯সেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় ভোটার সংখ্যা ছিল ৫২৭০জন। প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হন সৈয়দ আব্দুল কাইয়ুম কাওছার, সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ, ট্রেজারার ইছবাহ উদ্দিন। এসময় তাদের সাথে প্রতিদ্বন্ধিতা করেন সভাপতি পদে আলহাজ্ব মানিক মিয়া, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক মাসুদ ও ট্রেজারার পদে আব্দুল মালিক। এর পরের নির্বাচনকে কেন্দ্র করে বেশ জটিলতার সৃস্টি হলে কয়েকবার নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয় এবং সমঝোতার মাধ্যমে কমিটি গঠন করা হয়। ১৯৯৮ সালের পরের সবগুলি কমিটিই সমঝোতার ভিত্তিতে নির্বাচন হয়ে আসছে।

এবারের নির্বাচনকে কেন্দ্র করেও বেশ জটিলতার সৃষ্টি হয় এবং নির্বাচনের তারিখও পরিবর্তন করতে বাধ্যন হন নির্বাচন কমিশন। অবশেষে বহুল প্রতিক্ষিত নির্বাচন হতে যাচ্ছে রবিবার।

উল্লেখ্য গ্রেটার সিলেট সেন্ট্রাল কমিটির প্রথম কমিটি ১৯৯৩ সালে গঠন করা হয়। প্রথম সভাপতি ছিলেন মৃত ওয়াহিদ আহমদ, সাধারণ কয়ছর মাহমুদুল হক সৈয়দ, ট্রেজারার মাহিদুর রহমান।