কাজিটুলা প্রবাসী কমিউনিটি ইউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

1431

ওয়ানবাংলানিউজ: কাজিটুলা প্রবাসী কমিউনিটি ইউকের উদ্যোগে গত ২৫ মে বৃহষ্পতিবার পূর্ব লন্ডনের এক রেষ্টুরেন্টে যুক্তরাজ্যে বসবাসরত কাজিটুলা প্রবাসীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শাহরিন ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভা পরিচালনা করেন এনামুল হক।
মতবিনিময় সভায় বক্তারা সম্প্রতি কাজিটুলা প্রবাসী কমিউনিটি ইউকের একটি কমিটি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সংগঠন কোন পারিবারিক সংগঠন নয় এটা সবার সম্মিলিত অংশগ্রহণে পরিচালিত হবে। ব্যক্তিগতভাবে সভার আয়োজন করে কমিটি ঘোষণা করায় উপস্থিত সবাই ক্ষোভ প্রকাশ করেন। মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় বক্তারা আরো বলেন, সবাইকে ধৈর্য্য ধরে এগিয়ে যাওয়ার আহবান করেন। ঐতিহ্যবাহী কাজিটুলার ঐক্যকে কেউ ভাঙ্গতে পারবে না। সকল ভূল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে নিয়ে এক সাথে আলোচনার মাধ্যমে পরবর্তী সভায় সুন্দর একটি সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ এস ফয়সল, সামস্ উদ্দিন আহমদ বাবলু, আর এ চৌধুরী, মীর জামাল উদ্দিন জালেক, আফসর আহমদ, নাবেদ আহমদ, সুজ্জাদ আহমদ, শাহ কামাল হোসেন দিপু, আহমেদ খসরু ইমন, টিপু আহমদ, হাসনাত আবুল কালাম, আব্দুল জব্বার খান পাপ্পা, মোস্তাক আহমদ চৌধুরী, রাজিব আহমদ, মীর জসিম উদ্দিন জিলহাদ, লাহিন আহমদ, এ এইচ মাসুম, মিলাদ আহমদ, রুম্মান আহমদ, মীর আসাদ উদ্দিন প্রমুখ।

এছাড়াও ভিডিও, ফোন ও টেক্সের মাধ্যমে মতবিনিময় সভায় সংহতি প্রকাশ করেন মিলাদ আহমদ, বুলবুল আহমদ, সুমন চৌধুরী, পামরুজ খান, আব্দুস সামাদ, মামুন আহমদ প্রমুখ।