ওয়ানবাংলানিউজ: সুইন্ডন বৈশাখী মেলায় ট্যাক্স রিটার্ন বিষয়ে পরামর্শ প্রদান করেছে সুইন্ডনের বাংলাদেশী মালিকানাধীন একাউন্টেন্সি ফার্ম পে-স্লিপ একাউন্টেন্সি। গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিনে সুইন্ডনে অনুষ্ঠিত বিশাল বৈশাখী মেলায় এই ক্যাম্পেইনের উদ্যোগ নেয় স্থানী পে-স্লিপ একাউন্টটেন্ট।
প্রতিষ্ঠানের ম্যানেজিং ডায়রেক্টর সুমন রায় এর পরিচালনায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় এমপি সলিসিটর জেনারেল রবার্ট ব্যাকলেন্ট কিউসি। ক্যাম্পেইনে উপস্থিত থেকে উক্ত প্রতিষ্ঠানের প্রশংসা ও সফলতা কামনা করেন সুইন্ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলার জুনাব আলী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও নিপা পাল, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন সুইন্ডনের সভাপতি আব্দুল কাহার, কমিউনিটি নেতা শফিক মিয়া, স্থানীয় পুলিশ কমিশনার সহ স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ।
সুইন্ডন বৈশাখী মেলায় ট্যাক্স রিটার্ন বিষয়ে পরামর্শ প্রদান করেছে পে-স্লিপ একাউন্টেন্সি
সুইন্ডন বৈশাখী মেলায় ট্যাক্স রিটার্ন বিষয়ে পরামর্শ প্রদান করেছে পে-স্লিপ একাউন্টেন্সি
Posted by London Bangla voice on Friday, 19 April 2019












