ওয়ানবাংলানিউজ: বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সদস্য এম ইলিয়াস আলী নিখোঁজের ৭ বছর পূর্ণ হয়েছে গত ১৭ এপ্রিল বুধবার। ইলিয়াস আলীর সন্ধ্যানের দাবীতে দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করে আসছে ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ ইউকে। এরই অংশ হিসেবে ইলিয়াস আলীর সন্ধ্যানের দাবীতে আলোচনা সভা ও ফিরে পেতে মহান আল্লাহর সাহায্য কামনা করে দোয়া মাহফিল করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ ইউকে। এতে যুক্তরাজ্য বিএনপি ও প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ অংশনেন।
গত ১৭ এপ্রিল বুধবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আবুল কালাম আজাদ। সদস্য সচিব আলহাজ্ব তৈমুছ আলীর পরিচালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। এসময় উপস্থিত ছিলেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ইউকের নেতৃবৃন্দসহ যুক্তরাজ্য বিএনপি, যুবদল, লন্ডন মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এর আগে ব্রিকলেইন মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এতে দোয়া পরিচালনা করেন ব্রিকলেইন মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম।
লন্ডনে ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদের দোয়া মাহফিল
লন্ডনে ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদের দোয়া মাহফিল
Posted by London Bangla voice on Friday, 19 April 2019















